Thursday, February 3, 2022

বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে অভ্যাস গুলু নিজের মধ্যে তৈরি করতে হবে:


 


বদলে যাবার জন্যে এবং উদ্যোক্তা হবার জন্য যে অভ্যাস গুলু নিজের মধ্যে তৈরি করতে হবে:


১. ৯ টা – ৫ টা ভুলে যেতে হবে। কাজ হবে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ, অন্তত ক্যারিয়ারের শুরুর ৫-৭ টা বছর।


২. ৫-৭ টা বছর উজার করে দিতে হবে ভালোলাগার কাজটার প্রতি,


৩. এই রকম ভাববার কোন কারণ নাই যে সব আইডিয়া সফল হবে, লেগে থাকতে হবে


৪. কোন অভিযোগ বা বাহানা খোঁজা যাবে না, সমাধান খুঁজতে হবে


৫. কোন কাজটা করতে বেশী ভালো লাগে, এটা ঠিক করতে হবে


৬. গতানুগতিক নয় একটু ব্যতিক্রমি কিছু করতে হবে


৭. একই সঙ্গে ২ বা ৩ টা কাজ (চাকরী বা ব্যবসা) করা যায়, এটা মাথায় নিতে হবে


৮. প্রতিদিন অন্তত ৪৫ মিনিট দৌড়ান


৯. বার বার নিজেকে বলুন আমি পারবো


১০. নিজেকে চালানোর নিয়ন্ত্রন নিজের হাতে নিয়ে নিন



১১. সপ্তাহে কারো অন্তত একটা উপকার করুন


১২. সময় নষ্ট করা যাবে না কারণ সময় একদিন আর আপনাকে সময় দিবে না


১৩। এবং শুরু করতে হবে...... ACTION



"নিজের বলার মত একটা গল্প" হবে আপনাদের একটা পরিবার। আপনাদের মধ্যে একটা বন্ধুত্ব ও নেটওয়ার্ক তৈরি করে দেব।


এই গ্রুপটা আমি আপনাদের বিজনেসের জন্য ছেড়ে দিয়েছি। আপনারা শুনলে অবাক হবেন আমাদের এই প্লাটফর্মের পুরনো সদস্যদের কারো কারো তাঁদের প্রতি মাসের বিক্রয়ের ২০% থেকে ৮০% পর্যন্ত সেল শুধু এই গ্রুপ থেকে হয়। কারণ আমাদের আছে ১৬০,০০০ ক্রেতা। 


আপনারা সবাই সবাইকে ভাল ভাবে চিনবেন, জানবেন, বন্ধুত্ব হবে - তার জন্য একটু সময় নিন। হুট করে বন্ধুত্ব হয় না, বন্ধুত্বের জন্য দরকার বিশ্বাস ও একই উদ্দেশ্য, সততা ও মন মানসিকতা - যা আপনাদের আছে এবং এটা আরও কার্যকর ভাবে বৃদ্ধি পাবে। আর সম্পর্কের ভিত্তি হবে উইন উইন।


আপনাদের প্রোডাক্ট সোকেস/ডিসপ্লে করবেন এই গ্রুপের মাধ্যমে এবং সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশ এই নেটওয়ার্কের ভিতর থাকবে। আপনাদের জন্য প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়ানো সহজ হবে। আপনারাই প্রত্যেকেই প্রত্যেকের ক্রেতা ও বিক্রেতা হবেন ইনশাল্লাহ।


ধৈর্য ধরে প্রতিটি পোস্ট, লাইভ, ভিডিও ও হোমওয়ার্ক করেন - আমি সবগুলো বিষয় কাভার করবো। আমরা সবাই মিলে আগে শিখি, তারপর আপনি বিজনেস করে এগিয়ে যাবেন। আমিও আপনাদের সবার সেই গল্প শোনার জন্য অপেক্ষা করছি, একটু সময় লাগলে না হয় লাগুক।


৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ আমাদের দেশে আর কোথাও নেই !


তবে এটা নিশ্চিত করে বলতে পারি, ইনশাল্লাহ আগামী ৯০ দিন পর আপনাদের সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পাবে এবং শুরু হবে বদলে যাওয়া একজন আপনি।




No comments:

Post a Comment

please valldate tha captcha

কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts