Sunday, February 13, 2022

যে কোন সমস্যা থেকে আইডিয়া – কেউ দেখছে সমস্যা আর আপনি খুঁজবেন সেখানে “সম্ভাবনা”



“নিজের বলার মতো একটা গল্প” প্লাটফর্ম হতে পারে আপনার বিনিয়োগকারী খুঁজে পাবার অন্যতম একটি মাধ্যম, তবে তা হতে হবে সততা ও বিশ্বস্ততার সাথে। কোন চালাকি করে নয় বা একদিনের জন্য কোন সম্পর্ক করে নয়। তাড়াহুড়ার কিছু নেই এবং নো শর্ট কাটস!


আগে গ্রুপে সবার সাথে চেনা জানা করুন, সময় নিন, বিশ্বস্ততা অর্জন করুন তারপর বন্ধুত্ব গড়ে তুলুন। দেখবেন পার্টনার পেয়ে যাবেন বিনিয়োগ করার জন্য।


ইতিমধ্যেই এই প্লাটফর্মে এর বেশ কিছু প্রমাণ আছে, অনেকেই আগে থেকে কেউ কাউকে কোনদিন চিনতেন না। এখন তারা বিজনেস পার্টনার।


তবে ৫০-১০০ জন পার্টনার নিয়ে কোন বিজনেস করার প্ল্যান শুরুতেই আমি সমর্থন করিনা। আপনি আগে ৫ জন এমপ্লয়ী চালানোর লিডারশীপ অর্জন করুন এবং অন্তত ৫ বছরের বিজনেস করার অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ৫ জন কেন, পারলে ১৫-২০ জনকে নিয়ে করুন, তারা যদি আপনার প্রোফাইল দেখে বিনিয়োগ করতে চায়, করবে।


তবে এ ক্ষেত্রে তাড়াহুড়া মানেই ভুল। আগে সম্পর্ক তৈরি করুন, ৬-১২ মাস মেলামেশা ও উঠা বসা করুন, তারপর পার্টনারশিপ করুন।


১০-১৫ জনের বেশী কোন পার্টনারশিপ আমরা এখন এলাউ করবো না। যাকে টাকা দিবেন তার যোগ্যতা ও অভিজ্ঞতা কি আগে জেনে নিন।


৫০০০/১০,০০০/২৫,০০০ টাকা করে নিয়ে ৫০ জন বা ১০০ জনকে একত্র করে ফান্ড কালেকশান করে কোন বিজনেস করার চিন্তা এই প্লাটফর্মে নিষিদ্ধ।


পার্টনার নেয়ার ক্ষেত্রে আপনি আরেকটা আইডিয়া নিয়েও কাজ করতে পারেন। আপনি যদি ৫ জন বিনিয়োগকারী একত্রে বিজনেস করতে চান, চেষ্টা করবেন ৫ জন যেন একটা অফিসের ৫ ধরনের কাজে এক্সপার্ট হয় বা ভালো জানে। যেমন কেউ হয়তো মার্কেটিং ভালো জানে, কেউ হিসাব ভালো বোঝে, কেউ প্রশাসন ভালো চালাতে জানে, কেউ টেকনিক্যাল কাজটা ভাল জানে এবং অন্য জন সেলসে দুর্দান্ত।


এতে ঐ ডিপার্টমেন্ট গুলো চালানোর জন্য আপনাকে কোন লোক চাকুরীতে নিতে হবে না, আপনি নিজেই কাজ করতে পারবেন, এতে পুরো বিজনেসে আপনার ইনভল্ব থাকার সুযোগ হবে।


আপনার আইডিয়া সেল করেও বিনিয়োগকারী নিতে পারেন। অনেকের টাকা আছে কিন্তু আপনার মতো আইডিয়া নেই বা সেটা বাস্তবায়ন করার সময় বা সামর্থ্য নেই, হয়তো তিনি আপনাকেই খুঁজছেন !

আর এই প্লাটফর্মে আপনার পণ্য বা সার্ভিস বিক্রি করার সুযোগ তো থাকছেই।


শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা এবং কেনাবেচার সুযোগ সব একসাথে একই প্লাটফর্মে, এরকম সুযোগ আমাদের দেশে আর কোথাও নেই !


বিজনেস আইডিয়া কিভাবে পাবেন?


১। আপনার চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে, চোখ রাখুন


২। যে কোন সমস্যা থেকে আইডিয়া – কেউ দেখছে সমস্যা আর আপনি খুঁজবেন সেখানে “সম্ভাবনা”


৩। আপনার কোন সখ থেকে বিজনেস আইডিয়া


৪। আপনার এলাকায় সবচেয়ে বেশী উৎপাদিত হয় কোন পণ্যটি? সেটাকে নিয়ে প্ল্যান করা।


৫। অন্যরা ব্যাবহার বা ভোগ করছে অথচ আপনার এলাকায় এখনো শুরু হয়নি সেটা কোন পণ্য বা সেবা?


৬। বাজারে আছে কিন্তু আপনারটা ব্যতিক্রম ও সহজ লভ্য করে আইডিয়া বের করা।


৭। দেশী (ও পারলে বিদেশী) মেলায় অংশ গ্রহণ করুন।


আপনার মধ্যে ভাবনা শুরু হবে...


মোঃ সামসুল দেওয়ান



কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts