Monday, February 14, 2022

https://cointelegraph.com/news/bitcoin-bull-trap-3-indicators-that-predict-btc-price-falling-to-24k-27k-this-year

 https://cointelegraph.com/news/bitcoin-bull-trap-3-indicators-that-predict-btc-price-falling-to-24k-27k-this-year


সেটাই খুঁজে নিতে হবে, যেটা হবে আপনার ভালবাসা ও ভালোলাগার কাজ, যা করতে আপনি কখনই ক্লান্ত হবেন না।

 


বিজনেস আইডিয়া কিভাবে পাবেন - ২?


বাংলাদেশে ১৭ কোটি মানুষ - বিশাল বাজার 


আপনি যদি একটু চিন্তা করেন, ১৭ কোটি থেকে মাত্র ৫০,০০০ (০.০৩%) বা ১ লাখ মানুষকে কোন কিছুঃ


১। খাওয়াবেন

২। পরাবেন

৩। কোন কিছু ব্যাবহার করাবেন


যা কিছুই দেখবেন শুধু তাকাবেন না, একটু গভীর ভাবে দেখবেন, ভাববেন – এটা কিভাবে তৈরি হল, কোথায় পাওয়া যায়? এটার কাঁচামাল কি? কিভাবে সহজ করে আরও বেশী মানুষের কাছে পৌঁছানো যায়?  এই প্রশ্ন গুলো নিজেকে প্রতিনিয়ত করতে হবে - পেয়ে যাবেন আপনার স্বপ্নের আইডিয়া। 


সেটাই খুঁজে নিতে হবে, যেটা হবে আপনার ভালবাসা ও ভালোলাগার কাজ, যা করতে আপনি কখনই ক্লান্ত হবেন না।

পরিশ্রমীরাই সফল হন: “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি” এই প্রবাদ বাক্যটি অনেকের কাছে বেশ পুরানো মনে হতে পারে। কিন্তু একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো- আসলেই পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া সম্ভব? আর এটা তো জানা কথা যে, যারা সফল হন তাদেরকেই সৌভাগ্যবান হিসেবে বিচেনা করা হয়। তাই সফলতা অর্জনের উপায় নিয়ে বলতে গেলে পরিশ্রমকে বাদ দেওয়ার কোনো উপায় নেই।


স্বপ্ন দেখতে হবে: স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই সাফল্যের জন্য বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের মাঝে বসবাস করতে হবে। বড় স্বপ্ন দেখে সেটি বাস্তবায়নের জন্য রাত-দিন কাজ করা প্রয়োজন। স্বপ্ন দেখে হাত-পা গুটিয়ে বসে থাকলে অবস্থার কোনো পরিবর্তন আসবে না। এজন্য স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে সেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা শুরু করে দেওয়ার বিকল্প নেই।


 সফলতার উপায় হিসেবে নতুনের ভয়কে জয় করতে হবে: আধুনিক যুগ প্রতিনিয়ত পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে। নিত্যনতুন প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলছে। এমন সমাজে বসবাস করে নতুনকে ভয় পাওয়া মানে সাফল্যের উল্টো পথে হাঁটা। এজন্য নতুনকে সাদরে গ্রহণ করতে হবে এবং নিজে আরও নতুন কিছু করার চেষ্টা করতে হবে

মোঃ সামসুল দেওয়ান

কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts