.মৌমাছি চাষের ব্যবসা
আমাদের দেশে সুন্দরবনের মৌয়াল রায় সাধারণত প্রাকৃতিক ভাবে উৎপাদিত মধু সংগ্রহ করে বিক্রি করে জীবন যাপন করে। কিন্তু আপনি চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মধু চাষের প্রশিক্ষণ নিয়ে কৃত্রিমভাবে মধু চাষ করে ব্যবসা শুরু করতে পারেন। যেহেতু মধু একটি সুস্বাদু খাবার এবং এতে প্রচুর ঔষধি গুনাগুন রয়েছে তাই সারা বছরেই মধুর সমান চাহিদা থাকে। আমি বলব যদি আপনার মধু চাষের প্রতি আগ্রহ থাকে তাহলে আপনার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে কিভাবে ব্যবসা করা যায় সে ব্যাপারে পরামর্শ নেবেন।
