Saturday, February 5, 2022

কিন্তু কিভাবে, পড়াশুনার পাশাপাশি কি কি করতে হবে আগামী ৪ বছর?




গ্র্যাজুয়েশানের ৪ বছরে নিজেকে কিভাবে তৈরি করবেন, যাতে গ্র্যাজুয়েশান যেদিন শেষ হয় সেদিনই যেন আপনার চাকরী বা ব্যবসা রেডি থাকে! 


কিন্তু কিভাবে, পড়াশুনার পাশাপাশি কি কি করতে হবে আগামী ৪ বছর?


১। প্রথম বছর স্বপ্ন দেখবেন আপনি কি হতে চান এবং নিজেকে কোথায় নিয়ে যেতে চান, যেই অনুযায়ী আপনার প্রতিদিনের মেলা মেশার সার্কেল তৈরি করবেন। কলেজে বা ইউনিভার্সিটিতে যত সৃজনশীল ক্লাব ভলান্টিয়ারিং বা প্রোগ্রাম আছে সব কিছুতে যোগ দিবেন।  


২। দ্বিতীয় বছর পড়াশুনার ফাঁকে ফাঁকে বেসিক ৪ টা স্কিলস শিখে ফেলবেন ৩ মাস করে সময় নিয়ে ঃ

- কথা বলার জড়তা কাটানো ও প্রেজেন্টেশান স্কিলস, 

- ইংরেজিতে কথা বলা, শোনা ও লিখার দক্ষতা,

- বেসিক কম্পিউটার স্কিলস – মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেইল, ফেইসবুক পেইজ ম্যানটেইন ইত্যাদি 

- যে কোন একটা টেকনিক্যাল স্কিলস – ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ফ্রিলাঞ্চিং ইত্যাদি   

- শুরু করবেন নেটওয়ার্কিং প্রতিনিয়ত। 

- ভলান্টিয়ারিং চলবে... 


৩। তৃতীয় বছর পড়াশুনার ফাঁকে ফাঁকে ৩-৪ ঘণ্টা করে পার্টটাইম কাজ শুরু করবে, কত টাকা পেলেন ভাববে না, কাজ শিখাটাকে সবার আগে দেখবে, যেমন ঃ রেস্টুরেন্ট/ফাস্ট ফুড পার্টটাইম সার্ভিস, ই-কমার্স কোম্পানিতে পার্ট টাইম জব, ইলেক্ট্রনিক পণ্যের শো রুম বা কোন দোকানের সেলসম্যান, পাঠাও, পণ্য ডেলিভারি, হোম ডেলিভারি, টিউশানি ইত্যাদি। এবং কিছু টাকা জমাবে মূলধন তৈরি করার জন্য।


৪। চতুর্থ বছরে যা যা করবে - সারা বছর নানান দিবস থাকে, ঈদ, বৈশাখ, বাবা/মা দিবস, ভালোবাসা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, পূজা, আমের সিজন ইত্যাদি দিবস ও সময়কে মাথায় রেখে আপনি ছোট ছোট পার্ট টাইম বিজনেস প্ল্যান করতে পারেন এবং ব্যবসার হাতে-খড়ি নিতে পারেন। তাতে আপনার বিজনেস শেখা যেমন হবে তেমনি কিছু লাভও আসবে।


ভেবে দেখুন ৪ বছরে আপনার সিভি টা কত লম্বা হয়ে গেছে, আপনাকে কারো বলার সাধ্য আছে, যে আপনার কোন কাজের অভিজ্ঞতা নেই?!! আপনি অন্য যে কাছ থেকে এগিয়ে থাকবেন। শুধু সার্টিফিকেট দিয়ে চাকরী পাওয়া ও উদ্যোক্তা হবার দিন শেষ! 


আপনার গ্রেজুয়েশান শেষ করার আগেই আপনার চাকরী বা ব্যবসা রেডি থাকবে। 


আর আপনি ভাবছেন আপনার ৪ বছর তো আগেই শেষ হয়ে গেছে, অনেক কিছুই করা হয় নি, আজই শুরু করুন, দেরী করলে আরো দেরী হয়ে যাবে। 


আমাদের একটা জীবনের (গড় আয়ু ৭২ বছর ধরে) -

২৩ টা বছর শুধু ঘুমিয়েই কাটাই,

৭ বছর খেতে চলে যায়,

৮ বছর বাথরুমে কাটাই আর

১০ বছর কাটে যানজটে


কাজ (পড়াশুনা, চাকরী/ব্যবসা) আর বিনোদন ও অন্যান্য কাজের জন্য থাকে মাত্র ২৪ বছর !!!


পৃথিবীর সব মানুষের জন্য ২৪ ঘণ্টায় ১ দিন, কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হন আবার কেউ সময় আছে ভেবে ভেবে পিছিয়ে পড়েন বা বার্থ হন। একদিন সময় আর তাকে সময় দেয় না। 


একই ক্লাসে শিক্ষক সব ছাত্রের জন্য একই লেকচার পড়ান, কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হন, কেউ জিপিএ ৫ পান। আবার এমনও আছে, যে লাস্ট বেঞ্চে বসে সব সময়, একদিন সেইই হয়তো ঐ জিপিএ ৫ পাওয়া স্টুডেন্টকে চাকরী দেয় (এটা ব্যতিক্রম)। কারণ সে পরবর্তীতে কোন কোন কোন স্বপ্নের বৃষ্টিতে ভিজে এবং ব্যাপক লেগে থেকে তা পূরণ করার জন্য।


কেউ প্রেমকে ইন্সপিরেশান হিসেবে নিয়ে সফল হয়, আবার কেউ প্রেমে বেশী সময় দিয়ে বা প্রেমে বার্থ হয়ে স্বপ্নের ক্যারিয়ারটা হারায়।  


কেউ ভাল বন্ধুদের সাথে মিশে স্বপ্নের দেখা পায়, আবার কেউ খারাপ বন্ধুদের সাথে মিশে স্বপ্ন হারায় ! 


...... প্রতিটি দিন খুবই মূল্যবান, কিছু না করে একটা দিন কাটিয়ে দিলেন তো পিছিয়ে পড়লেন। 


মোঃ সামসুল দেওয়ান




কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts