হোম ওয়ার্ক ঃ
বাংলাদেশে স্টার্টআপে এখন সীমিত আকরে ফান্ডিং হচ্ছে। সরকারি পর্যায়ে বেশ কিছু ফান্ডিং করা হয়। এ জন্য বেশ কিছু স্ক্রিনিং পর্যায় পার হতে হয়। কয়েকটি লিংকে গিয়ে জেনে আসতে পারেন এসব ফান্ডিং সম্পর্কে:
ইনোভেশন সার্ভিস ফান্ড,
ইনোভেশন ফান্ড
আইসিটি ডিভিশন ফান্ড
স্টার্টআপ বাংলাদেশ
টেলকো ফান্ডিং
আইপিডিসি
উদ্ভাবনী আইডিয়া বা প্রকল্পগুলোকে সহযোগিতা করতে বা নিজেদের কাজে লাগাতে কিছু সাহায্য করে টেলকোগুলো। কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়ে নিজের উদ্যোগকে এগিয়ে নিতে পারেন।
ফান্ডিং গুলুর নাম লিখে সার্চ দিলেই লিঙ্ক গুলু পাবেন। দেখুন ও পড়ুন, চোখ খুলে যাবে। চেষ্টা করলে ও লেগে থাকলে আপনারা কেউ কেউ এই ফান্ড পেয়ে যেতে পারেন।
আমি চাই আমাদের গ্রুপের ছেলে মেয়েরা বাংলাদেশের সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করুক। আমি পাশে আছি আপনাদের তৈরি করার জন্য।
কোটি টাকার মূলধন আছে আপনার কাছে – নিজের দিকে তাকান ঃ
নিজের জীবনে এই রকম একটা ইমেজ তৈরি করুন, আজ থেকেঃ
১। আপনি একজন বিশ্বাসী মানুষ, আপনি কাউকে ঠকাতে পারেন না
২। আপনি কোন কাজে ব্যাপক ভাবে লেগে থাকতে পারেন
৩। আপনি যে কোন মূল্যে আপনার দেয়া কথা রাখেন, ব্যাপক কমিটেড
৪। আপনি ভীষণ পরিশ্রমী, কাজ পাগল একজন মানুষ ও ব্যাপক শেখার আগ্রহ আছে আপনার
৫। আপনি সহজেই মানুষের সাথে মিশতে পারেন এবং নেটওয়ার্ক ম্যানটেইন করেন
৬। আপনি একজন পজিটিভ মানুষ এবং
৭। আপনি একজন ভালোমানুষ
এই গুন গুলো আপনাকে নিশ্চিতভাবে মুল্ধন যোগাতে সাহায্য করবে - আমাকে করেছে।
শুধু ভালো আইডিয়া থাকলেই আপনার প্রোজেক্টে কেউ বিনিয়োগ করতে এগিয়ে আসবে না, সাথে উপরের ৭ টা কোয়ালিটিও আপনার লাগবে।
আপনাকেই খুঁজছে – কোন এক বিনিয়োগকারী আপনার স্বপ্নের প্রোজেক্টে বিনিয়োগ করার জন্য।
মোঃ সামসুল দেওয়ান