Wednesday, February 2, 2022

প্রতিদিন নিজের সাথে কথা বলা...


 


প্রতিদিন নিজের সাথে কথা বলা... 


৩ টা নাম বলেন যা আপনার পরিচয়কে বহন করে। যেমন আমিঃ

১। উদ্যোক্তা

২। শিক্ষক, মেন্টর ও স্পিকার

৩। একজন ভালোমানুষ ও ভলান্টিয়ার


কারো হয়তো ৩ টা পরিচয় নাই, ২ টা আছে কিংবা ১ টা আছে, যেটা আছে ওইটাই লিখেন। আপনার যেটা নাই, তা লিখার দরকার নাই, নিজেকে বলেন।


কারো যদি ৩ টার কম থাকে, আজ থেকে চেষ্টা শুরু হবে নিজের কমপক্ষে ৩ টা পরিচয় বানানো।

 

নিজের সাথে নিজে প্রতিদিন কথা বলবেন - এটা আপনাদেরকে বলেই আমি থেমে যাই নি। 


কি কথা বলবেন নিজের সাথে? - এটা নিয়ে অনেক ভেবেছি... আমি নিজে কি কি বলি তা নোট করেছি। তারপর আপনাদের প্রতিদিন টপিক দিচ্ছি, নিজের মনের ভিতরের কথা গুলো অবলীলায় বলার একটা জায়গায় তৈরি করে দিয়েছি... 


প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়নায় নিজেকে দেখবেন। আয়নায় যে আপনাকে দেখা যায়, তার চোখের দিকে তাকাবেন – তারপর নিজের সাথে কথা বলবেন।   


আপনার মনের ভিতরে কত ভালো ভালো কথা লুকিয়ে আছে, যা কোনদিন কাউকে বলেন নি...এখন এখানে বলবেন। 


জন্মগত ভাবে আপনি একজন ভালোমানুষ, কিন্তু সেটাকে চর্চা করার খুব কম সুযোগ পাওয়া যায় - যা আপনার প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প" আপনাকে দিয়েছে। 



নিজেকে ভালোবাসার প্রথম পরিচয় হচ্ছে নিজের নামকে ভালবাসা। নিজের পরিচয়কে ভালবাসা, নিজের কাজকে ভালোবাসা। নিজের পরিচয় দিবেন বুক ফুলিয়ে।


নিজের ফেসবুক ও ইমেইল আইডিও নিজের একটা আইডেনটিটি। আজই নিজের নামের নিজের জন্মদিন বা প্রিয় কোন সংখ্যা যোগ করে একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে ফেলেন, যা সারাজীবন আপনার বিজনেস ও অন্যান্য কাজে লাগবে।


আর ফেসবুক আইডি বেশ কয়েকজনকে দেখলাম নিজের নামে নাই, পরিবর্তন করে আজই নিজের নামে করে ফেলুন। আপনার ফেসবুক আইডি "নীলাকাশ বা অবুঝমন" হতে পারে না। নিজের প্রোফাইল পিকচারে দুর্বোধ্য কোন ছবি থাকা উচিৎ না, যা আপনাকে বা আপনার কাজকে রিপ্রেজেন্ট করে না।


মনে রাখবেন, আপনার ফেসবুকের পোস্ট আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতার পরিচয় দেয়। নিজের ভাল কাজ গুলো ফেসবুকে দিন। এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং, যা আপনাকে বিজনেসে ভাল করতে সাহায্য করবে। 


যে নিজেকে ভালবাসে না, সে পৃথিবীর কাউকে ভালবাসতে পারে না। 


নিজেকে ভালোবাসবেন সবার আগে এবং বেশী বেশী তবেই আপনি অন্যকে, পরিবার, সমাজ ও দেশ কে ভালবাসতে পারবেন।


প্রিয় মেন্টর জাহিদ স্যার 


কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts