গরু মোটাতাজাকরণ ব্যবসা
গরু মোটাতাজাকরণের ব্যবসা অলরেডি আমাদের বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ডেইরি খামার করে দুধ বিক্রি করার পাশাপাশি গরু মোটাতাজাকরণের কাজ করে মোটা অঙ্কের ইনকাম করা সম্ভব। ধরুন আপনার কাছে যদি দুই লক্ষ টাকা থাকে সে ক্ষেত্রে যদি আপনি 40 হাজার টাকা করে দাম দিয়ে পাঁচটি গরু কেনেন এবং সেটাকে বেশ ভালো করে যত্ন করে একবছর অথবা 6 মাস মোটাতাজাকরণের জন্য যত ধরনের যা কিছু করা প্রয়োজন সবকিছু করে বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে ভালো ইনকামের সুযোগ রয়েছে। তবে ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আপনি এই কাজটা করতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।
