যা যা শেখানো হবে আগামী ৯০ দিনের প্রতিটি ব্যাচে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া?
১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখানো হয়
৩। কিভাবে বিজনেস শুরু করবেন? কি কি স্কিলস লাগবে?
৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবেন? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবেন?
৬। খুব অল্প পুঁজিতে কি বিজনেস শুরু করা যায়?
৭। আপনার মুল্ধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবেন?
৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং
১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
১৩। সবার আগে একজন ভালোমানুষ হওয়া
১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা
১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট”
১৬। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং
এছাড়াও অনলাইনে যে ১০টি স্কিলস শেখানো হবে বিনামূল্যে ঃ
১। বিজনেস চালানোর দক্ষতা
২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
৩। লিডারশীপ স্কিলস
৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস
৫। কমিউনিকেশান স্কিলস
৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস
৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা
৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা
৯। উদ্যোক্তাদের জন্য বেসিক অ্যাকাউন্টিং স্কিলস
১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ
নিজের বলার মতো একটা গল্প থাকা দরকার
আমাদের প্রথম শিক্ষা হচ্ছে - এই গ্রুপে যারা আছেন, সবাই আপনারা একে অন্যকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। সম্মান করতে বড় ছোট লাগে না। আমি আপনাদের সবাইকে সম্মান করি।
সবাই একই রকম হবে এটা ভাববার কোন কারণ নাই। প্রত্যেকটা মানুষ আলাদা, পরিবেশ আলাদা, চিন্তা ভাবনা আলাদা।
আমি সবাইকে এক ছাতার নীচে নিয়ে আসতে চাই, বানাতে চাই ৪০০,০০০ জনের একটা পরিবার। আপনাদের মধ্যে একটা বন্ধুত্ব ও নেটওয়ার্ক তৈরি করে দেব।
কারো ভালো দেখলে প্রশংসা করবেন, কারণ পরের ভালোটা আপনার জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন আপনার ব্যাবহার প্যাটার্নের উপর আপনার ভবিষ্যৎ কোম্পানির কাস্টমার বাড়বে বা কমবে। সুতরাং প্র্যাকটিসটা এখন থেকেই শুরু হউক।
একদিন আপনারাই একজন আরেকজনের কাছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন, যা এখনই করছেন অনেকেই। সারা দুনিয়ার বিজনেস চলে নেটওয়ার্কের উপর।
এই ৪০০,০০০ জনের প্লাটফর্মটা আপনাদের বিজনেসের জন্য ছেড়ে দিয়েছি। আপনারা সবাই সবাইকে ভাল ভাবে চিনবেন, জানবেন, বন্ধুত্ব হবে, আপনাদের প্রোডাক্ট সোকেস করবেন এই গ্রুপের মাধ্যমে।
সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশ এই নেটওয়ার্কের ভিতর থাকবে। আপনাদের জন্য প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়ানো সহজ হবে।
আপনার গল্পের ভীত এখান থেকেই।
**মেন্টর জাহিদ স্যার **
Md.samsuldewun
No comments:
Post a Comment
please valldate tha captcha