খেলাধুলার সামগ্রী উৎপাদনের ব্যবসা
খেলাধুলা সামগ্রী উৎপাদনের ব্যবসাটা খুবই খুবই লাভজনক ব্যবসা কারণ সব সময় খেলার প্রতি মানুষের একটা ভালো আসক্তি থাকে তাই খেলা সংক্রান্ত যেকোনো পণ্য উৎপাদন এর ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারলে লাভের মুখ দেখা সম্ভব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খেলা সংক্রান্ত সামগ্রী নিয়ে কথা বলতে গেলে ব্যাট, টেনিস বল, স্টাম্প, ক্যাপ, ইত্যাদি বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো উৎপাদন করে চমৎকার ব্যবসা করা সম্ভব। বাংলাদেশ অথবা এশিয়া মহাদেশের যেহেতু খেলার প্রতি মানুষের আসক্তি বেশি সেহেতু এই বিষয়টা নিয়ে ব্যবসা করলে এই দেশে ভাল করা সম্ভব।
