Wednesday, February 9, 2022

জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালোমানুষ হওয়া।




স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং "লেগে থাকুন"...... সফল হবেনই - এটা আমার প্রিয় একটা শ্লোগান।


কারো কারো দেখবেন, স্বপ্ন আছে, সাহস আছে, শুরুও করে দেন কিন্তু "লেগে থাকতে" পারে ন। এটা অনেকেরই সমস্যা!


এটার একটাই ফর্মুলা জানা আছে আমার কাছে, যা আমি করিঃ

"কাজের প্রেমে পড়তে হবে ...... কাজটাকে ভালবাসতে হবে।"


কাজটা করতে যেন আপনি ক্লান্ত না হন। কাজের প্রতি একটা ভালোলাগার চর্চা ও যত্ন করতে হবে। আপনার নিজেকে প্রমাণ করতে হবে যে, ঐ কাজটাতে সফল না হওয়া পর্যন্ত আপনি লেগে থাকবেন। স্বপ্নটা লালন করতে হবে সবসময়।


একটা সময়ে এমনও আপনার মনে হতে পারে যে, এই কাজে আর সফল হওয়া সম্ভব নয়। তখন আবার নতুন কোন স্বপ্ন নিয়ে শুরু করবেন... কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না কখনো। 


এটা কখনো ভাববেন না যে ঐ সময়টা আপনার নষ্ট হয়েছে বা ঐ সময়টাতে আপনি অসফল হয়েছেন। মোটেই না, আপনি এর মধ্য দিয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। যেটা আপনার পরবর্তী প্রোজেক্ট দ্রুত বাস্তবায়ন করতে সাহায্য করবে।


হয় জিতবেন অথবা শিখবেন, হারবেন না কখনো, সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না।


জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালোমানুষ হওয়া।


আপনার আশেপাশে মানুষ আপনাকে ভালো বলবে, ভালো জানবে - এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কি আছে! আপনার হয়তো অনেক সাফল্য অনেক, অনেক খ্যাতি আছে কিন্তু আপনি ভালো মানুষ নন বা আপনাকে কেউ ভালো বলে না - সব অর্জন বৃথা।


সাফল্য এবং ভালোমানুষ হওয়া দুটো একসাথেই দরকার। ভালোমানুষ হঠাৎ হঠাৎ বা কখনো কখনো হওয়া যায় কিন্তু এটা ধরে রাখার জন্য অনেক ত্যাগ ও ধৈর্য প্রয়োজন যা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। শুধুমাত্র ভালোমানুষরাই জীবনে বুক ফুলিয়ে চলতে পারে।


এটা যদি এতো সহজ হতো তবে একটি খারাপ মানুষও খুঁজে পাওয়া যেত না। কিছু বলার বা করার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে - এটা ভালো না মন্দ। নিজের মনের কাছে নিজেকে ভালমানুষ হতে হবে।


ভালোমানুষদের সফলতা পেতে হয়ত একটু বেশী পরিশ্রম ও কষ্ট করতে হয় কিন্ত টিকে থাকে আমৃত্যু। সবচেয়ে বড় কথা তারা জীবনে সুখী হয়।


আমাদের এই ৪০০,০০০ জন মানুষের পরিবারের প্রথম আইডেটিটি হবে আমরা প্রত্যেকে এক “এক জন ভালোমানুষ”।


প্রতিযোগিতা যদি করতে হয় তবে তা হবে, “কে কার থেকে বেশী ভাল? কে কার থেকে বেশী বিনয়ী?”। আপনার সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।


মোঃ সামসুল দেওয়ান 


কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts