Tuesday, February 1, 2022

একটা সময় ছিলো,যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি।।

 



একটা সময় ছিল, যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি। বাড়িঘর-দালানকোঠা তখনও গড়ে ওঠেনি। আমরা বাস করতাম গুহায়। জীবনধারণের জন্য আমাদের ফলমূল সংগ্রহ ও শিকার করতে হত। আমরা পরনির্ভরশীল ছিলাম না, হবার সুযোগও ছিল না। তখন আমরা সবাই ছিলাম উদ্যোক্তা।


সভ্যতা যত এগোতে থাকলো, আমাদের মধ্যকার উদ্যোক্তা কোয়ালিটি গুলো লোপ পেতে থাকলো। আমরা নিরাপদ জীবন বেছে নিলাম। আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম। অন্যের স্বপ্নের পূরণে নিজেদের উত্সর্গ করতে থাকলাম। আমরা হয়ে গেলাম চাকুরিজীবী।


আপনি, কি হতে চান? চাকুরীজীবী না উদ্যোক্তা?


চাকরী করবো না, চাকরী দেবো - এ শ্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে, স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া।

 

দেশে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে, এত চাকরী কোথায় পাবে? মানুষ ক’দিন বাঁচে...কিন্তু বেঁচে থাকে তার কর্ম, হউক না ছোট কিছু......


৫ টা বা ১০টা পরিবারের কর্মসংস্থানও যদি আপনি করতে পারেন, আপনি ভালো থাকবেন, ওই পরিবারগুলু ভালো থাকবে, দেশের জন্যও কিছু করা হল।


প্রতিটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা দিন আপনার জীবনে কোন কিছু যোগ করতে পারলেন না মানে আপনি ১ টা দিন হারিয়ে ফেললেন ও পিছিয়ে পরলেন। প্রতিটি দিন জীবনে কিছু না কিছু যোগ করতে হবে।


এই ৯০ দিনে আমি প্রতিদিন আপনাদেরকে একটু একটু করে তৈরি করবো।


আমি মনে করি এটা আপনাদের জন্য একটা বিশাল সুযোগ, কারণ আমি সিধান্ত নিয়ে, আমার মূল্যবান সময় ব্যয় করে, আপনাদেরকে ভালোবেসে, আপনাদের জন্য ও দেশের জন্য কিছু একটা করতে চাই। এই কর্মশালা একটা মাইলস্টোন হয়ে থাকবে।


আমরা সারা বাংলাদেশ এক্সাম্পল তৈরি করার মত তরুণ-তরুণীর একটা গ্রুপ তৈরি করতে চাই - যারা সারা জীবন একত্রে একটার পর একটা ভালো কাজ করবে এবং নিজেদের পায়ে শক্ত ভাবে দাঁড়িয়ে নিজেদের জীবন পাল্টে দিবে।

এবং আপনারা ভালোমানুষ হিসাবে সমাজে সবার নজর কাড়বেন ।


আজ সারাদিন কি করলেন এই প্রশ্নটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একবার প্রশ্ন করুন – দেখবেন আপনি পাল্টাতে শুরু করেছ।


এখানে সবাই হয়তো উদ্যোক্তা হবেন না বা হতে পারবেন না, কিন্তু যারা নিজের ভিতরে আলোটা একটু বড় দেখতে পাবেন এবং আপনার ভিতরে ঘুমিয়ে থাকা স্বপ্নকে আমি জাগিয়ে তুলবো, যারা জেগে উঠবেন তাঁদেরকে আর কেউ আটকাতে পারবে না।

প্রিয় মেন্টর জাহিদ স্যার 



কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts