Tuesday, February 15, 2022

কর্মপরিকল্পনা একজন উদ্যোক্তার জন্য কতটা জরুরি??


 কর্মপরিকল্পনা একজন উদ্যোক্তার জন্য কতটা জরুরি??


উদ্যোক্তা হওয়া কিন্তু খুব সহজ বিষয় নয়। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। 


আমরা ছোট বেলায় গুরুজনদের কাছে প্রায়ই একটা কথা শুনতাম- " আগুনে না পোড়ালে নাকি খাঁটি সোনা হয় না।"


তেমনি অনেক পরিশ্রম করে অধ্যবসায়ের পরে কিন্তু একজন উদ্যোক্তা নিজেকে তৈরী করে থাকেন।


শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত তবে গাধার থেকে সফল কিন্তু কেউ হতো না।


আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত। তাই আমাদের সেরা পন্থা অবলম্বন করতে হবে সফলতার জন্য।


আর তার জন্য আমাদের একটা সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা সুন্দর কর্মপরিকল্পনা কিন্তু যে কোন কাজের অর্ধেক টা এগিয়ে নিয়ে যায়।


তাই একজন উদ্যোক্তা কে একটা সুন্দর কর্মপরিকল্পনা গ্রহণ করে সেই অনুসারে একটু একটু করে এগিয়ে যেতে হবে। তবেই না একজন উদ্যোক্তা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

নতুন কিছু করার চেষ্টা করুন। নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করুন। কমফোর্ট জোন থেকে নিজেকে বের করার চেষ্টা করুন। যেসব করতে ভয় বা অস্বস্তি লাগে সেগুলো করার চেষ্টা করুন। আর্থিক অবস্থার পরিবর্তন করতে হলে আপনাকে আপনার রুটিন ও অভ্যাসও পরিবর্তন করতে হবে। 

ধন্যবাদ সবাই কে সাথে থাকবেন ইনশাআল্লাহ


মোঃ সামসুল দেওয়ান

No comments:

Post a Comment

please valldate tha captcha

কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা/Businesses to sell computer content

 কম্পিউটার কম্পিউটার সামগ্রী বিক্রি করার ব্যবসা যেহেতু বাংলাদেশে তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে তাই এই সেক্টর কে কেন্দ্র করে যে কোন ...

Popular Posts