খরগোশ পালন করতে পারেন
খরগোশ পালন মোটামুটিভাবে একটা লাভজনক ব্যবসা হতে পারে । এক্ষেত্রে আপনার যদি আগে থেকে কোন ধরনের পশু পালন বা খামার থাকে সেক্ষেত্রে ওইটার পাশাপাশি এই ব্যবসাটা শুরু করতে পারেন। খরগোশ খুব দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম তাই মাত্র একজোড়া খরগোশ থেকে অনেক অনেক বৃদ্ধি করা সম্ভব। বিক্রি করার ক্ষেত্রে সাধারণত যারা পেট প্রেমি বা পশু-পাখি পালন করতে ভালোবাসে তাদের কাছে বিক্রি করার ব্যবস্থা করতে হবে। তাই অলরেডি যদি আপনি কোন ধরনের খামারি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে পাশাপাশি খরগোশ পালনের ব্যবসাটি নিয়ে ভাবতে পারেন।











