মাছের খাদ্য তৈরির ব্যবসা
খামারি সংক্রান্ত ব্যবসার মধ্যে যদি বড় পরিসরে কোন ব্যবসা করতে চান সে ক্ষেত্রে মাছের খাদ্য তৈরি ব্যবসাটাও ভালো ভাবে শুরু করা সম্ভব। মাছের খাদ্য তৈরির পাশাপাশি অন্যান্য গৃহপালিত পশুর খাদ্য তৈরি করে বেশ বড়সড় একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব। এক্ষেত্রে ব্যবসা সম্পর্কে আগে থেকে ভালো ধারণা নিতে হবে এবং প্রয়োজনে কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করে এর সুবিধা ও অসুবিধা সবকিছু বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে।











