সেলুন এর ব্যবসাwlifepoint.com
সেলুনের ব্যবসা এটা সম্পর্কে আর কি বলব আপনারা অলরেডি অনেকেই জানেন এটা কতটা লাভজনক ব্যবসা। সাধারণভাবে চলমান যত ধরনের সেলুন রয়েছে সেটা তো অবশ্যই লাভ রয়েছে তবে তার চেয়ে যদি আরেকটু ইউনিক ভাবে সেলুন করা যায় তাহলে সেখানে লাভের পরিমাণ 10 গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি সেলুন না করে জেন্টস পার্লার নাম দিয়ে ওপেন করেন সে ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রফিট করা সম্ভব। এমন একটা জেন্টস পার্লার করতে হবে যেটাতে সবধরনের আধুনিক ফ্যাসিলিটিস থাকবে যার ফলে শুধুমাত্র সে ধরনের ক্লায়েন্টই আপনার কাছে আসবে যারা অতিরিক্ত টাকা ব্যয় করে চুল দাড়ি কাটতে চায়











