কোয়েল পাখি পালনের ব্যবসা
কোয়েল পাখি পালন করে বিক্রি করে ব্যবসা করতে পারলেও বেকারত্ব ঘোচানো যাবে। কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির মাংস খুবই পুষ্টিকর খাবার এবং বাজারে চাহিদা রয়েছে। এছাড়া কোয়েল পাখির বৃদ্ধি বা বংশবিস্তার হয় খুব দ্রুত তাই এখান থেকে অল্প সময়ে প্রচুর বাচ্চা পালন করা যায় যার ফলে লাভের পরিমাণ তো মোটামুটি ভালো হয় ।











